ছয় মাসেই ইরান-আজারবাইজানের বাণিজ্য বেড়েছে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

অঞ্চলজুড়ে যুদ্ধের কারণে নানা সমস্যা ও প্রতিকূল পরিস্থিতি থাকলেও গত ছয় মাসে ইরান ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য বেড়েছে। ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানেহ সাদেগ এ তথ্য জানিয়েছেন।

ইরান-আজারবাইজান অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের প্রধানদের বৈঠকের ফাঁকে কথা বলেন সাদেগ। তিনি জানান, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যের পথের বাধা দূর করা গেলে এই ধারা ধরে রাখা সম্ভব হবে।

বৈঠক নিয়ে মন্ত্রী বলেন, ‘ইরান ও আজারবাইজানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বের এবং কৌশলগত। আজকের বৈঠকে যৌথ কমিশনে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলো পর্যালোচনা করা হয়েছে। চুক্তিগুলো বাস্তবায়নের সর্বশেষ অবস্থাও খতিয়ে দেখা হয়েছে।’

সাদেগের ভাষ্য, যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যার মধ্যেও গত ছয় মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বেড়েছে। অবকাঠামো গড়ে তুলে এবং বাধা সরিয়ে এই গতি অব্যাহত রাখার চেষ্টা চলছে।

জলফা-কালালে পথ সম্প্রসারণ প্রকল্প নিয়ে তিনি বলেন, ইরান প্রকল্পটি গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে। এটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে পরিবহনক্ষমতা ও বাণিজ্যের পরিমাণ বাড়তে পারে।

মন্ত্রী আরও বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের সম্পর্কের কারণে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্র তৈরি হয়ে আছে। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা যে আরও সম্প্রসারিত হবে, তা নিয়ে তিনি নিশ্চিত।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

এটিটিআর
আরও পড়ুন