মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবিধানের নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য বলে গণ্য হয়েছে। এই শূন্য আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার এসব তথ্য জানান। তিনি জানান, সংসদ সদস্য মিষ্টি সরাসরি তার দপ্তরে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন।

পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার জানান, সংসদীয় বিধান অনুযায়ী পদত্যাগপত্রে সাধারণত কোনো কারণ দর্শানোর প্রয়োজন হয় না।

সংসদ সচিবালয় থেকে দ্রুতই এই শূন্য পদের বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এর মাধ্যমেই সংরক্ষিত নারী আসনের এই অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত