বালিতে আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী নুসরাত 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুচা ইন্দোনেশিয়ার বালিতে একটি নতুন প্রজেক্টের শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে বা তার আঘাতের মাত্রা কতখানি, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, টাইগার শ্রফের বিপরীতে আসন্ন কোনো সিনেমার কাজের সেটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, এর আগেও কাজের সেটে একাধিকবার আঘাত পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৩ সালে 'আকেলি' এবং 'ছোরি ২' সিনেমার শুটিংয়ের সময়ও তিনি গুরুতর চোট পেয়েছিলেন, যা তার ভক্তদের মাঝে বেশ উদ্বেগের সৃষ্টি করেছিল।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত