বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে লিটারপ্রতি তেলের দাম কমাতে বড় উদ্যোগ নিয়েছে ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো তাদের আপৎকালীন মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প নিশ্চিত করেন, ইউরোপ তাদের জমানো রিজার্ভ থেকে ডিজেল বাজারে ছাড়ার প্রক্রিয়া দ্রুতই শুরু করবে। সংকট মোকাবিলায় এই তাৎক্ষণিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকল দেশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা কমানো এবং আকাশচুম্বী তেলের দামে লাগাম টানাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের এই জরুরি সিদ্ধান্তে বিশ্বজুড়ে চলা জ্বালানি টানাপোড়েনে বড় ধরনের স্বস্তি ফিরবে।
সূত্র: আল-জাজিরা
ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া