সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে এবং সংশোধন না করলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। সরকার ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে। সেই ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়টি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি। এ ধরনের ঘটনায় মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এর ফলে অর্থনীতিতেও প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
গোলাম পরওয়ার বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে। তবে রাজনৈতিক ঐতিহ্য ভেঙে গেলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বার্তা যাবে। বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি, শূন্যরেখায় সাতজন