ইরানে পারমাণবিক অস্ত্রের মালিকানার পক্ষে জনদাবি ক্রমেই বাড়ছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মোহাম্মদ মোতামেদিজাদেহ। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের কর্মকাণ্ডের কারণেই ইরানের জনগণের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের দাবি জোরালো হয়ে উঠেছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) এক বক্তব্যে মোতামেদিজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে পারমাণবিক অস্ত্রের মালিকানা এখন ইরানের মানুষের একটি জনদাবিতে পরিণত হয়েছে।
ইরানি এই আইনপ্রণেতার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের পদক্ষেপ ইরানের জনগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। এর ফলে দেশটির মানুষের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে দাবি বাড়ছে।
মোতামেদিজাদেহ তার বক্তব্যে পারমাণবিক অস্ত্রের প্রতি এই জনসমর্থন বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের ভূমিকার ওপরই জোর দেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
'ইরান নিয়ে ইউরোপের ধারণার সাথে বাস্তবতার মিল নেই'
পিটিআইকে লংমার্চ প্রত্যাহার করে সংলাপে বসার আহ্বান শেহবাজের