পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ এএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১১ জন শিক্ষার্থী ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী এই শিক্ষার্থীরা তাঁদের অসামান্য অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই মর্যাদা অর্জন করলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্প্রতি এই তিন শিক্ষাবর্ষের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাবিপ্রবির এই ১১ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন।

শিক্ষাবর্ষ অনুযায়ী মনোনীতদের তালিকা:

২০১৯ শিক্ষাবর্ষ: গণিত বিভাগের আফরীন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম হাসনাত জামিল, অর্থনীতি বিভাগের মো: তাসিরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।

২০২০ শিক্ষাবর্ষ: গণিত বিভাগের মোসা: উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: মারুফ হোসাইন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।

২০২১ শিক্ষাবর্ষ: ফার্মেসি বিভাগের মোসা: প্রিয়াংকা সুলতানা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ওয়াহিদা আহমেদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ দিতে এবং মেধাবীদের স্বীকৃতি জানাতে ২০০৫ সাল থেকে এই পদক চালু করে ইউজিসি।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত