সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কারসন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকস বিষয়ে তার ডক্টরিয়াল গবেষণাপত্র ওদি এত আমো এরগো সাম প্রকাশ করেন। পুরো কর্মজীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
কারসনের সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে শব্দের প্রতি ভাষাবিদের গভীর মনোযোগ এবং শব্দের ভেতর নতুন অর্থ খোঁজার কবিসুলভ আকাঙ্ক্ষার মেলবন্ধন। নিজেও তিনি বলেছেন, যেকোনো লেখা তৈরির ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তার কাজের প্রথম ধাপ।
সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ৫০ বছর গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। ফলে এই পুরস্কারের সম্ভাব্য বিজয়ী সম্পর্কে আগে থেকে নির্ভুল ধারণা করা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২২ জন সাহিত্যিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে নারী সাহিত্যিকের সংখ্যা ১৮। এ ছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
চলে গেলেন জনপ্রিয় ব্রিটিশ লেখক জেফরি আর্চার
ফারসি কবিতা-সাহিত্য দিবসে শাহরিয়ারের অবদান স্মরণ করলেন পেজেশকিয়ান