ইসলামে সজ্ঞান প্রবেশ নিয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, শুধুমাত্র জনপ্রিয় ওয়াজ শুনে নয়, বরং প্রত্যেক মুসলিমের উচিত ব্যক্তিগতভাবে ইসলামি জ্ঞান অর্জনে সচেতন হওয়া। তিনি মনে করেন, আরবি ভাষা ও মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষা ঐতিহ্য জানা না থাকায় বয়সের কারণে তার জন্য ধর্মীয় জ্ঞান অর্জন কিছুটা কঠিন হচ্ছে।
সামান্তা লেখেন, ইসলামে তার প্রবেশকে কেন্দ্র করে অনেকেই তাকে সামনাসামনি না বললেও আড়ালে নিদারুণ কটাক্ষ করেছেন। তবে সামাজিক চাপ কিংবা আধুনিক সমাজের ভয়ে ইসলাম ও এর দীর্ঘ জ্ঞান-ঐতিহ্য নিয়ে লজ্জিত (এপোলজিস্টিক) হওয়া একদমই অনুচিত বলে তিনি মন্তব্য করেন।
দেশের ইসলামি শিক্ষার ঘাটতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি রাজনীতি ও অর্থনীতিকে দায়ী করেন। সাম্প্রতিক ইসলামি বইমেলার উদাহরণ টেনে তিনি বলেন, মেলায় নতুন বা মানসম্মত গবেষণামূলক বইয়ের প্রচণ্ড অভাব রয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশন থেকেও নতুন চিন্তার বই পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, অনেক রাজনীতিবিদ জ্ঞান অর্জন নয়, বরং নিজেদের ‘ইসলামিস্ট’ আবহ তৈরি ও ভোটব্যাংক সন্তুষ্ট করতেই এসবের মেকি প্রশংসা করেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একশ্রেণির মানুষ না বুঝেই ইসলাম নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেন বলেও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
মার্কিন নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই ক্যাটি জাকারিয়া?