ভারতে চিকিৎসাধীন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১০ অক্টোবর) সকালে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রোটনের মৃত্যুর তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা- মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী ও দলীয় সকল নেতাকর্মীর নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি।’
জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে রোটনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
যে খাবারগুলো বাড়িয়ে দিচ্ছে আপনার মানসিক চাপ