ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৩

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১১ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২ ক্যান বিয়ার, ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত