১ লাখ ৫৫ হাজার টাকায় কিনতে পারবেন সোনার ভরি

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এমনকি কম দামি বা সনাতন পদ্ধতির সোনার ভরিও গিয়ে ঠেকেছে প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকায়।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার এই নতুন বিক্রয়মূল্য কার্যকর করেছে বাজুস। নতুন কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে এই দর বহাল থাকবে।

বাজুসের হালনাগাদ দরের হিসাব অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনা মিলছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার বর্তমান দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকায়।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত