ফিলিস্তিনে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় আইনসভা নির্বাচন স্থগিত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ২৮ নভেম্বর থেকে পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছেন তিনি।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন পেছানোর কারণ হিসেবে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের কারণে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে সৃষ্ট বাধার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে ওয়াফার প্রতিবেদনে জানানো হয়।
পতনের দ্বারপ্রান্তে মোদি: কংগ্রেসের সাধারণ সম্পাদক
সৌদির নিরাপত্তায় অন্যের কাছে ভিক্ষা কেন: পাকিস্তানকে ইরানের প্রশ্ন