আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১১ অক্টোবর) তিনি দেশে ফেরেন।

স্পিকার গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।

একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান পদে স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের ভূমিকা আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।

এমইউ
আরও পড়ুন