গাজায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সঙ্গে যা ঘটেছে এবং এখনও ঘটছে, তা আইন, নৈতিকতা ও মানবিকতার সব মানদণ্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিচ। একই সঙ্গে গাজায় সংঘটিত ও চলমান ঘটনাবলির জন্য অনেকেই দায়ী বা কোনো না কোনোভাবে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পোলজারিচ গাজায় আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘনের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যুদ্ধের নিয়মকানুন গাজায় যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেখানে যা ঘটেছে এবং এখনও ঘটছে, তার সঙ্গে অনেক মানুষ জড়িত।”
তিনি আরও বলেন, “এখন সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে।”
স্পোলজারিচের বক্তব্যে গাজায় বেসামরিক মানুষের দুর্দশা এবং মানবিক মর্যাদা রক্ষার প্রশ্নটি গুরুত্ব পেয়েছে। সংঘাতের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
হেফাজত থেকে মুক্ত ধ্রুব রাঠি, বিক্ষোভে গেলে আবারও আটকের শঙ্কা