ইরানের রাষ্ট্রের তিন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আয়োজনে এ বৈঠকে অংশ নেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাহী, আইন ও বিচার বিভাগ গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভ হিসেবে বিবেচিত। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নির্বাহী বিভাগের নেতৃত্বে রয়েছেন, গালিবাফ পার্লামেন্টের স্পিকার হিসেবে আইন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং মোহসেনি এজেই বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি-না কিংবা বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য কী ছিল, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দেওয়া সংক্ষিপ্ত তথ্যে তা উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিহত ৪
দুই বাংলাদেশি নিহত ও চারজন আইসিইউতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী