আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে সরকার আশাবাদী: অর্থমন্ত্রী

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির বিষয়ে সরকার আশাবাদী। পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সরকার একমত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সকাল সাড়ে ৮টায় আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ। এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। তবে সম্ভাব্য চুক্তির শর্ত, ঋণের পরিমাণ এবং অর্থ ছাড়ের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন