সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী। সোমবার (১২ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান , স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্লা বাড়ির মোড় এলাকার বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান শামীমা। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে। এদিকে,ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়।

জেএম
আরও পড়ুন