ইরানকে সহায়তা করলে রাশিয়া-চীনকে অনেক কিছু হারাতে হতে পারে: ট্রাম্প

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

ইরানকে রাশিয়া ও চীন উল্লেখযোগ্য মাত্রায় সহায়তা দিচ্ছে—এমন দাবি নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, মস্কো ও বেইজিং তেহরানকে সহায়তা দিয়ে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করছে বলে তিনি মনে করেন না। দেশ দুটির ‘হারানোর মতো অনেক কিছু আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনো ধরনের সহায়তা দেওয়া হলে যুক্তরাষ্ট্র তা জানতে পারবে—এবং খুব দ্রুতই জানতে পারবে।

তবে রাশিয়া ও চীন ইরানকে কোনো সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত প্রমাণ বা গোয়েন্দা তথ্য তুলে ধরেননি মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যের মাধ্যমে এ ধরনের সহায়তার অভিযোগ স্বাধীনভাবে যাচাইও করা যায়নি।

এমএজেড
আরও পড়ুন