পারস্য উপসাগরে হুমকি চলবে না: ওয়াহেদি 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

আইআরজিসি প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহেদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিরাপত্তা বহিঃআঞ্চলিক শক্তির উপস্থিতি বা হস্তক্ষেপের কারণে বিঘ্নিত হতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, কোনো বহিঃআঞ্চলিক শক্তির হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে হুমকি দেওয়া, আধিপত্য বিস্তার করা কিংবা হস্তক্ষেপ করার অধিকার নেই।

ওয়াহেদির এ বক্তব্যের সঙ্গে গত ৩০ আগস্ট ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির দেওয়া এক বার্তারও সাদৃশ্য রয়েছে। ওই বার্তায় খামেনি বহিঃশক্তির হুমকি মোকাবিলায় মুসলিম দেশ ও সরকারগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানান। বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান।

খামেনি প্রশ্ন তোলেন, মুসলিম দেশ ও সরকারগুলো ইসলামি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকলে বহিঃশক্তিগুলো কি এ অঞ্চলের ভূখণ্ড ও সম্পদের ওপর লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস পাবে?

তিনি মুসলিম শাসকদের প্রকৃত শত্রু চিহ্নিত করা, তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হওয়া এবং তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত