প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফরে যাচ্ছেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এ সফরকে কেন্দ্র করে সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর কথা বলা হয়েছে। এ ছাড়া অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল ও হেলিপ্যাডের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা, অগ্নিনির্বাপণ এবং নিরাপত্তা পাস প্রস্তুতিসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল ও কানিজ ফাতেমা লিজা, এনএসআইয়ের খুলনা পরিচালক আহমেদ কবীর এবং পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান ও আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আজারবাইজান-ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী