রিয়াদ ও আল খারজে জরুরি সতর্কতা জারি করলো সৌদি আরব

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আল খারজ এলাকায় বিপদের আশঙ্কা জানিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের তথ্যমতে, দেশটির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম থেকে রিয়াদ ও আল খারজের বাসিন্দাদের সতর্ক করে বার্তা পাঠানো হয়েছে।

তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সম্ভাব্য হুমকির প্রকৃতি, সতর্কতার মেয়াদ কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবরও প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত