ইরানের পরমাণু কর্মসূচির আশঙ্কায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি এবং আকস্মিক হামলার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে তেহরানের পরমাণু কর্মসূচি আবারও সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা এবং নির্বাচন বাধাগ্রস্ত করার সম্ভাব্য প্রচেষ্টার বিষয়েও আলোচনা হতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির, বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ উপস্থিত থাকবেন।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির পুনরুজ্জীবন নিয়ে ইসরায়েলের উদ্বেগ বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে। পাশাপাশি আকস্মিক হামলার মতো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি এবং নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে কিংবা ইরানকে ঘিরে ইসরায়েলের নিরাপত্তা প্রস্তুতিতে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন