ওমান সাগরে তেলবাহী ট্যাংকারে আগুন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

ওমান সাগরে হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় আগুন ধরেছে একটি তেলবাহী ট্যাংকারে। জাহাজটি নিজস্ব শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ করে ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছিল বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।

ইরানের নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতি অনুযায়ী, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে টহল ও নজরদারি চালানোর সময় নৌবাহিনীর পর্যবেক্ষণ দল ট্যাংকারটির গতিবিধি শনাক্ত করে। জাহাজটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে সেখান দিয়ে চলাচলের চেষ্টা করছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের নৌবাহিনী জানায়, ট্যাংকারটি নিজের শনাক্তকরণব্যবস্থা বন্ধ রেখেছিল। নিষিদ্ধ এলাকা অতিক্রমের এই চেষ্টার মধ্যেই জাহাজটিতে আগুন ধরে যায়। তবে ট্যাংকারটির নাম, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতি কিংবা জাহাজে থাকা নাবিকদের অবস্থা সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালি দেশটির সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারিতে রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি এবং এর পূর্বাঞ্চলীয় জলসীমায় টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর কথাও জানিয়েছে তারা। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন