দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ এএম

সারাদেশের ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিল ঘোষণা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি এবং এডহক কমিটি বাতিল করা হয়েছে। নতুন এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই সুনির্দিষ্ট দিকনির্দেশনাও প্রদান করেছে কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, জেলা সদরের মাদ্রাসাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসেম্বর/ডিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর জেলা সদরের বাইরের মাদ্রাসাগুলোতে সভাপতির দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)।

এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ের মাদ্রাসায় জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ের মাদ্রাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফরম পূরণ করে দ্রুততম সময়ের মধ্যে নতুন এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএন
আরও পড়ুন