সীমাবদ্ধতা নিয়েই দেশ পরিচালনা করছেন মোজতবা খামেনি: আইআরজিসি প্রতিনিধি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম

যুদ্ধকালীন পরিস্থিতি ও জনসমক্ষে উপস্থিতির সীমাবদ্ধতা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তাঁর প্রতিনিধি আবদুল্লাহ হাজি সাদেঘি।

শুক্রবার (২৩ অক্টোবর) তিনি বলেন, মোজতবা খামেনি সুস্থতা ও দৃঢ়তার সঙ্গে ইসলামি বিপ্লব, সরকারের তিনটি বিভাগ এবং সশস্ত্র বাহিনী পরিচালনা করছেন। পরিস্থিতির ওপরও তাঁর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন হাজি সাদেঘি।

ইসরায়েলের সঙ্গে সংঘাত প্রসঙ্গে আইআরজিসির এই প্রতিনিধি বলেন, প্রতিরোধের ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। তবে এসব লক্ষ্য কী এবং তা অর্জনের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুদ্ধের মধ্যে মোজতবা খামেনির জনসমক্ষে উপস্থিতি সীমিত থাকলেও তিনি দেশ পরিচালনায় সক্রিয় রয়েছেন, হাজি সাদেঘিiর বক্তব্যে মূলত এই বার্তাই তুলে ধরা হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন