গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম কার্তিক, তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।

জানা যায়, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত