স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

স্পেনের টলেডোর কাছে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদের কাছে তোলেদো প্রদেশে মাদ্রিদ-সেভিয়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকার নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। তবে ট্রেনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বগিগুলোতে উদ্ধারকারীরা পুরোপুরি পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পেজ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে অতিরিক্ত হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের জরুরি ও স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকেও সহায়তার প্রস্তাব এসেছে।  

এএইচএ
আরও পড়ুন