ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম।

আটক তিনজন হলেন- হিমেল, সিয়াম ও মিনহাজ। তাঁদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন বলে জানা গেছে।

প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, ‘আপনাদের সহযোগিতায় আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।’

এমইউ
আরও পড়ুন