রায়পুরে মেঘনায় ট্রলারসহ ১৫ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত ফাইটার ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের মধ্যে ১৪ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

 

অপর একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ৮ কেজি মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেল থেকে মেঘনা নদীর রায়পুর অংশে এ অভিযান পরিচালনা করা হয়। 

 

অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার।

 

আটক জেলেরা হলেন মো. রবিউল খাঁ (২৫), কবির সিকদার (২৬), মিজানুর রহমান (১৮), রিফন বেপারী (২৮), কামাল হোসেন (৩০), মো. রাসেল সরদার (২৬), মোহাম্মদ আলী (৩৫), সামছুল হক চৌকিদার (২৮), খলিল ভাগা (২৫), আবুল কালাম (১৯), মো. সাইফুল ভাগা (১৮), মো. ইয়াসিন হাওলাদার (১৮), আবুবকর সিদ্দিক (১৮), খলিল ফকির (২১) ও রবিউল দেওয়ান (১৯)।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, ‘মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।’

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত