পাবনার মালঞ্চিতে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে । তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত