ইরানের সঙ্গে সংকট নিরসনে চুক্তির চেষ্টা চলছে: সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং ইরানের সঙ্গে চলমান সংকটের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন পক্ষ কাজ করছে।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে আয়োজিত একটি নিরাপত্তা ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। আলখেরেইজি জানান, সম্ভাব্য সামরিক উত্তেজনা প্রতিরোধ এবং ইরানকে ঘিরে সংকটের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, এই অঞ্চলের দেশগুলো নতুন করে সংঘাতের পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে পেতে চায়।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখান থেকে একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলের মানুষ আবারও শান্তি ফিরে পেতে চায়। তবে এসব উদ্যোগের শেষ পর্যন্ত কী ফল হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।

আলখেরেইজির বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট নিরসন ও সামরিক সংঘাত এড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত