‘দীর্ঘমেয়াদি’ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

যেকোনো হামলার জবাবে ‘সমানুপাতিক, সিদ্ধান্তমূলক ও কার্যকর’ পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি। তেহরানের বক্তব্য, যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণের ক্ষমতা হুমকিদাতাদের হাতে থাকবে না।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি সতর্ক করে বলেছেন, দেশটির ওপর যেকোনো হামলার জবাবে ‘সমানুপাতিক, সিদ্ধান্তমূলক ও কার্যকর’ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “যারা হুমকি দিচ্ছে, তারা ইরানের প্রতিরক্ষামূলক জবাবের পরিধি, সময় কিংবা পরিণতি নির্ধারণ করতে পারবে না।”

ইরানি কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা চলতি বছরের শুরুর দিকে শুরু হওয়া সংঘাতের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে। তাঁদের বক্তব্য, যুদ্ধ কত দিন চলবে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করতে পারবেন না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর প্রায় ৪০ দিন ধরে ব্যাপক সামরিক সংঘাত চলে। এপ্রিলে লড়াইয়ের তীব্রতা কমে আসে। এরপরও বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত