জাতীয় সম্পদ কাজে লাগিয়ে ইরাকের অর্থনীতি শক্তিশালী করার তাগিদ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

ইরাকের জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের নিজস্ব সম্পদ ও বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরি এবং উপপ্রধানমন্ত্রী (জ্বালানিবিষয়ক) মোহসেন আল-মান্দালাওয়ি। তাদের মতে, জাতীয় সম্পদ যথাযথভাবে কাজে লাগানো গেলে অর্থনীতিকে সহায়তা করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদে নিজ কার্যালয়ে আল-মান্দালাওয়িকে স্বাগত জানান হাদি আল-আমিরি। জ্বালানিবিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে জ্বালানি খাতের দায়িত্ব পালন এবং এ খাতের উন্নয়নে সফলতা কামনা করেন।

বৈঠকে আগামী দিনের কাজের অগ্রাধিকার ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের উৎপাদন এবং বিতরণব্যবস্থার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এসব খাতের অবকাঠামো আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে ইরাকের অর্থনীতিকে সহায়তা করতে জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং দেশের বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে এসব সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেন তারা। সূত্র: ইরাকি নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত