‎শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

‎শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ। এ জন্য নায়েমকে (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে ২১০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা বদলে যাচ্ছে। এআইকে সঠিকভাবে ব্যবহার না করা গেলে আমাদের পিছিয়ে পরতে হবে। তাই, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআইয়ের বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেরই এখনো প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। তাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎এর আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের নানা দিক সম্পর্কে খোঁজ নেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে সম্মাননা তুলে দেন। ‎জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েমের পরিচালক প্রফেসর প্রিম রিজভী।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত