অভিনয় ছেড়ে অনলি ফ্যানসে কোটি টাকা আয় এরিকার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

নব্বইয়ের দশকে হলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছিলেন এরিকা এলেনিয়াক। টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-এ লাইফগার্ড শনি ম্যাকক্লেইন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। কয়েক দশক পর এবার অভিনয়ের কারণে নয়, ভিন্ন এক মাধ্যমে আয়ের সুবাদে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, অনলি ফ্যানস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে মাত্র তিন মাসে প্রায় তিন লাখ ডলার আয় করেছেন এরিকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন কোটি টাকার বেশি। এভাবে আয় অব্যাহত থাকলে এক বছরে তাঁর উপার্জন ১০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন এরিকা। তিনি জানান, প্রথমে এ প্ল্যাটফর্মে যোগ দেওয়ার কথা ভেবে তাঁর ভালো লাগেনি। তবে এখন বিষয়টি উপভোগ করছেন। এর মাধ্যমে আশির দশক থেকে তাঁর ক্যারিয়ার অনুসরণ করা ভক্তদের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

এরিকা বলেন, প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার পর বিষয়টি তাঁর কাছে এতটা আবেগের হয়ে উঠবে, তা ভাবেননি। তাঁর ভাষায়, জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকারের ভালোবাসা ও প্রশংসা পাওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এই অভিজ্ঞতা তাঁকে অনেক আনন্দ দিয়েছে।

দীর্ঘদিন ধরে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এরিকা বলেন, তাঁর ক্যারিয়ারের শুরু থেকে যাঁরা তাঁকে অনুসরণ করছেন, তাঁদের ভালোবাসা ও সমর্থন তাঁকে অনুপ্রাণিত করে।

শুরুতে ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি ভিন্ন মাধ্যম হিসেবেই অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন এই অভিনেত্রী। ‘বেওয়াচ’-এ সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অস্বস্তিতে ভুগতেন বলেও জানিয়েছেন তিনি। তবে এখন নিজের শরীর নিয়ে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার পর প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এরিকা। কিছু নেতিবাচক মন্তব্য থাকলেও সেগুলো এড়িয়ে চলেন তিনি।

টিএমজেডের তথ্যমতে, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলার পর শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করতেন এরিকা। বর্তমানে তাঁর আয় সেই অঙ্ক ছাড়িয়ে গেছে। এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, প্ল্যাটফর্মটিতে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।

এমইউ
আরও পড়ুন