ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৯৪, মতিঝিলে ৮৫, তেজগাঁওয়ে ৯০, মিরপুরে ১৪১, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত