পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী রোনালদো পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।
তবে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলার সুযোগ না পেয়ে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। ম্যাচের শেষ বাঁশি বাজার পর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান। অসলোতে খেলা দেখতে আসা সমর্থকদের অভিবাদন জানাতে সতীর্থদের সঙ্গে মাঠে যাননি।
অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দীর্ঘ বিবৃতি দেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা ও সামান্য জরিমানার শাস্তি পান রোনালদো। এক উত্তপ্ত বাগ্বিতণ্ডায় জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি। রোনালদোর দাবি, কোচ তাঁকে বলেছিলেন, বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পাবেন। এ কথা শুনে তিনি ওয়ার্ম-আপও শুরু করেছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলেন কোচ।
বিস্তারিত আসছে ...।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে কোনো পাসপোর্ট লাগবে না : হুমায়ুন কবির