এআই ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিলেন মসজিদে হারামের প্রধান ইমাম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস জানিয়েছেন এআই ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করে বলেও সতর্ক করেছেন তিনি।

গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ সুদাইস। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুতবে তিনি বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এসব প্রযুক্তি প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে কল্যাণকর কাজে লাগানো উচিত।

কোনো খবর, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। যাচাই না করে তথ্য ছড়ালে গুজব তৈরি হতে পারে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামাজিক আস্থার ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন মসজিদুল হারামের এই ইমাম।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত