যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের আইনপ্রণেতা আব্বাস গোলরু। ওয়াশিংটন কোনো বিনিময় ছাড়াই তেহরানের কাছ থেকে একের পর এক ছাড় আদায় করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম আইএলএনএকে দেওয়া বক্তব্যে গোলরু বলেন, ‘যুক্তরাষ্ট্র সবকিছু নিতে চায়, কিন্তু বিনিময়ে কিছুই দিতে চায় না।’ ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির এই সদস্যের দাবি, আলোচনায় তেহরান ইতিমধ্যে যতটা ছাড় দেওয়ার কথা, তার চেয়েও বেশি এগিয়েছে।
গোলরু বলেন, ওয়াশিংটন ইসলামি প্রজাতন্ত্রের শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত দেশের ভেতরে কিংবা দেশের বাইরে, কোনো পর্যায়েই আর রাজনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া হবে না। তবে ইরানের এই আইনপ্রণেতার বক্তব্য দেশটির সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত কি-না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
ইরানের পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালাবেন ট্রাম্প?
নতুন ‘ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচনের ঘোষণা ইরানের