পাঁচ দিন আটক থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

ইসরায়েলি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। পাঁচ দিন আটক থাকার পর পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর আরব৪৮ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবু শেহাদেহ তাঁর গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি নিজের কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের ভয় পাওয়া চলবে না। সবার জন্য সমতা ও ন্যায়বিচারের লড়াইয়ে আমরা সঠিক পথেই রয়েছি।’

মুক্তির প্রচেষ্টায় পাশে থাকার জন্য আন্তর্জাতিক সমর্থক, তাঁর আইনজীবী দল এবং আইনি সহায়তাকারী সংস্থা আদালাহকে ধন্যবাদ জানান তিনি।

গত বুধবার জাফায় তাঁর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সদস্যরা। এ সময় ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে আবু শেহাদেহ তাঁর গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন।

এএইচএ
আরও পড়ুন