রাজধানীর শ্যামলী এলাকায় ‘ঠিকানা’ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে হঠাৎ এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
শেরেবাংলা থানার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, বাসটি আসাদগেটের দিকে যাচ্ছিল। এ সময় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দেয়। সৌভাগ্যবশত বাসটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।
বাসটিতে কেবল চালক ও তার একজন সহকারী উপস্থিত ছিলেন। তাদের দুজনই নিরাপদে আছেন এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়।
কে বা কারা এই নাশকতার সাথে জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে। এদিকে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির তথ্য অনুযায়ী পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও দেশের ১১ জেলায় মোট ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি-প্রক্টর, পদে থাকার নৈতিক অধিকার নেই
খুবিতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি : সময়সূচি বিস্তারিত জেনে নিন