এখনো খামেনি হত্যার প্রতিশোধ চায় ইরানের জনগণ: আইআরজিসি উপদেষ্টা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি এখনো জনগণের মধ্যে প্রবলভাবে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপদেষ্টা মোহাম্মদরেজা নাঘদি।

শুক্রবার তিনি বলেন, প্রতিশোধের দাবি নতুন কিছু নয়। পাল্টা জবাব না দেওয়া পর্যন্ত এ বিষয়টির অবসান হবে না।

নাঘদির দাবি, গত ২৫৭ রাত ধরে দেশজুড়ে সরকারপন্থী সমাবেশগুলোতে বিক্ষোভকারীরা প্রতিদিনই প্রতিশোধের দাবিতে স্লোগান দিয়ে আসছেন।

তিনি বলেন, খামেনি হত্যার বিচার ও প্রতিশোধ নেওয়ার দাবি এখনো জনমতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত