প্রতিদিনই কমছে দেশের বাজারে স্বর্ণের দাম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে আবারও প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে এক সপ্তাহে চার দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। আগের দিন বৃহস্পতিবার এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং।

স্বর্ণের নতুন দাম কত?

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের প্রতি ভরির দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। এরপর ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর চার দফায় দাম কমানো হয়। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা তখন পর্যন্ত ছিল সর্বোচ্চ। এরপর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো ও কমানো হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩০০ টাকা এবং প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযো

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত