লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি, ডারবান বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি বাংলা রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর বর্ণনা অনুযায়ী, এক ব্যক্তি প্রথমে লাইনে দাঁড়ানো নিয়ে রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে বিরোধে জড়ান। পরে প্রায় ১০ মিনিট পর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালান। এ সময় রেস্তোরাঁর সামনে ক্রেতারাও উপস্থিত ছিলেন।

ঘটনার ভিডিও ও তথ্য প্রকাশ করেছে ‘দ্য ফ্রন্টপেজবিডি’। ভিডিওর সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সামিরস্ক্যান’। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয়, হতাহতের ঘটনা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত