বাব আল-মান্দেব প্রণালি ও ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে হুথি বিদ্রোহীদের সরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী। আন্তর্জাতিক নৌপরিবহন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তার কথা তুলে ধরে এ আহ্বান জানিয়েছেন সরকারের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-নুজাইলি বলেন, ‘বাব আল-মান্দেব ও পশ্চিম উপকূল মুক্ত করা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নিজস্ব অধিকার।’
তিনি অন্তর্বর্তী রাজধানী এডেনসহ দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের নিরাপত্তা রক্ষায় দক্ষিণাঞ্চলীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তায়েজ শহরের অবরোধ ভাঙতে তাদের প্রচেষ্টার কথাও তুলে ধরেন।
আল-নুজাইলির ভাষ্য, বর্তমান সংকটময় সময়ে তায়েজের ওপর হুথিদের অবরোধ ভাঙার উদ্যোগ একটি ‘জাতীয় দায়িত্ব’।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইয়েমেন সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়।
অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ: প্রধান তথ্য কমিশনার
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 'একপেশে ও পক্ষপাতদুষ্ট’: বাঘাই