জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ আশা প্রকাশ করেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ স্বেচ্ছায় তাদের অস্ত্র সমর্পণ করবে। তিনি বলেছেন, লেবাননে দুটি সেনাবাহিনী থাকতে পারে না।
সোমবার (১৬ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূত বলেন, লেবানন সফরের অন্যতম উদ্দেশ্য ছিল জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল)-এর ম্যান্ডেট নিয়ে আলোচনা করা। এ বছরের শেষেই বাহিনীটির বর্তমান ম্যান্ডেটের মেয়াদ শেষ হওয়ার কথা।
তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বহাল থাকুক বলে যুক্তরাষ্ট্র আশা করে। তবে প্রস্তাবটিতে কিছু সংশোধনী আনা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার
পারস্পরিক অবিশ্বাসে থমকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা