ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের ৪৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের সাবেক পরিচালক জো কেন্ট। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি ও নিত্যপণ্যের বাড়তি দামের কারণে মার্কিন পরিবারগুলোর ওপরও অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।

জো কেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধের বিষয়ে বলতে গেলে, বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোর সুবিধার জন্য আরেকটি বিদেশি যুদ্ধে জড়াতে গিয়ে নিজেদের জনগণের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে উপেক্ষা করার মধ্যে বুদ্ধিমত্তা বা রক্ষণশীলতার কোনো ছিটেফোঁটাও নেই। তিনি আরও বলেন, এ পর্যন্ত ইরান যুদ্ধে মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। এর সঙ্গে জ্বালানি কেনা ও মুদি দোকানের পণ্যের জন্য পরিবারগুলোর বাড়তি খরচও যোগ করতে হবে।

কেন্টের মতে, এই ৪৭ বিলিয়ন ডলার নতুন একটি যুদ্ধে ব্যয় না করে যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা যেত। তার ভাষায়, বিষয়টি নতুন করে বোঝানোর কিছু নেই। ৯/১১-পরবর্তী যুদ্ধগুলোর অভিজ্ঞতা যাদের রয়েছে, তাদের সবারই আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি বলেন, ওই যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্রের ৮ থেকে ৯ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, কিন্তু তাতে দেশটির নিরাপত্তা বা সক্ষমতা বাড়েনি। এসব যুদ্ধে ৭ হাজারের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

কেন্ট প্রশ্ন তোলেন, কিসের জন্য এই প্রাণহানি? ওই যুদ্ধগুলোর মাত্র হাতেগোনা কয়েকটি অভিযান ৯/১১ হামলার জন্য দায়ীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল কিংবা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের নির্মূল করেছিল। তিনি আবারও বলেন, বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোর সুবিধার জন্য আরেকটি যুদ্ধে জড়িয়ে নিজেদের জনগণের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে বিসর্জন দেওয়ার মধ্যে কোনো বুদ্ধিমত্তা বা রক্ষণশীলতা নেই।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত