বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে আইআরজিসির ড্রোন হামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি শেখ ইসা ঘাঁটির একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির (এমএনএ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে তাদের যুদ্ধ ড্রোন দিয়ে সুনির্দিষ্টভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের ধারাবাহিক অনুপ্রবেশের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক সামরিক তৎপরতা মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে আঞ্চলিক সামরিক ঘাঁটি ও স্থাপনা ব্যবহার অব্যাহত থাকলে তার জবাব দেওয়া হবে। সংস্থাটি আরও বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতির জন্য আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর কমান্ডারদের দায় বহন করতে হবে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত