সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ এএম

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকে ধারণা করা হচ্ছে। বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছিল।

দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীদের সহায়তা করাই এখন ঘটনাস্থলে কর্মরত দলগুলোর প্রধান দায়িত্ব।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থল দেখিয়ে সেরেদিউক বলেন, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

সূত্র: রিয়া নভোস্তি

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত